ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, মিরপুর, কুষ্টিয়ার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহিল কাফি, উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য মো. জুমারত আলী এবং মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পরে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মিরপুরে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬