ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় মৃত্যুর পর বায়তুল মোকাররমে রফিকুল আলম জজের জানাজা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র, ছেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ রফিকুল আলম জজের জানাজার নামাজ ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, গত ২৪ জুলাই মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

জানাজায় মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

রফিকুল আলম জজ দীর্ঘদিন ধরে মতলব উত্তরের স্থানীয় সরকার, শিক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মালয়েশিয়ায় মৃত্যুর পর বায়তুল মোকাররমে রফিকুল আলম জজের জানাজা

আপডেট সময় : ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬