ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশাল জেলা পুলিশের কঠোর নিরাপত্তা প্রস্তুতি”

১২ জুলাই ২০২৬, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বরিশাল জেলা সফর উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল জেলা পুলিশ এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেডের আয়োজন করে। অনুষ্ঠানটি বরিশাল জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের জনাব মোঃ হুমায়ুন কবির, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্), যিনি উপস্থিত পুলিশ সদস্যদের ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি একটি সুশৃঙ্খল ও নিরাপদ সফর নিশ্চিত করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান । তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সফরের প্রতিটি পয়েন্টে নিরাপত্তা জোরদার করার জন্য বিশেষ দায়িত্ব বণ্টন করেন এবং শৃঙ্খলা বজায় রাখার কঠোর নির্দেশ দেন।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আলাউল হাসান (অর্থ ও প্রশাসন) সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এই ব্রিফিংয়ে উপস্থিত থেকে সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন ।
বরিশাল জেলা পুলিশ একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশাল জেলা পুলিশের কঠোর নিরাপত্তা প্রস্তুতি”

আপডেট সময় : ০১:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬