মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (ডিডি) জনাব **শামীম আল মামুন* পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার পরিবেশ, অবকাঠামো, শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপ-পরিচালক শামীম আল মামুন বলেন, শিক্ষার্থীদের আধুনিক, মানসম্মত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশের প্রশংসা করেন এবং শিক্ষার মান আরও উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা উপ-পরিচালকের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনাকে বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ
*সুনজ রবি দাস ধনবাড়ী টাঙ্গাইল 



















