ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বন্ধের নামে মব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: এমপি জাহিদুর রহমান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ভুরভুসিকালী বাজারে মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জুলাই (রবিবার) রাত ৮টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন প্রামানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহিদুর রহমান বলেন, মাদক নির্মূলের নামে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তাই অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এমপি জাহিদুর রহমান বলেন, কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অপরাধীকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যেকোনো তথ্য দ্রুত পুলিশ বা প্রশাসনকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই সরকার, ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান (জিয়া) এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (রফিক)।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসন-জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদক বন্ধের নামে মব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: এমপি জাহিদুর রহমান

আপডেট সময় : ০৫:৫৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬