ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে দেবিদ্বারে যুব বিভাগের র‍্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুব বিভাগ, দেবিদ্বার উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা সাইফুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহাম্মদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, পৌর সেক্রেটারি ক্বারী অলিউল্লাহ।
অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মু. নুরুল হুদা,মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদ পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মু.জাকির হোসেন ও মো.বিল্লাল হোসেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা যুব বিভাগের সভাপতি মু. শরীফুল ইসলাম সরকার।
যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস. এম. আব্দুল আলিম এবং পৌর যুব বিভাগের সেক্রেটারি মামুনুর রশিদ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলেই হবে না; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তারা তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে নৈতিক ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব বিভাগের সদস্য এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে দেবিদ্বারে যুব বিভাগের র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৮:৫৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬