ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ধনবাড়ীতে মানববন্ধন

“*মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ-সুন্দর ভবিষ্যৎ চাই*”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিজবর্ণি সওদাগরপাড়া এলাকায় মাদকের বিস্তার রোধ, মাদক ব্যবসা ও সেবন বন্ধ এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় সওদাগরপাড়া এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে ধনবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর নূরজাহান বেগম বলেন, মাদকের বিরুদ্ধে আয়োজিত এ কর্মসূচির সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করছেন। তিনি বলেন, তাদের ওয়ার্ডে কোনো ধরনের মাদকের আস্তানা থাকতে দেওয়া হবে না।

সওদাগরপাড়া এলাকার সভাপতি মো. খোকন বলেন, তাদের এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর অবস্থান তারা চান না।

এলাকাবাসীর পক্ষে জুয়েল সওদাগর অভিযোগ করেন, এলাকার এক ব্যক্তি শামীম মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মো. সুলতান সওদাগর ও আলামিন সওদাগরও একই ধরনের অভিযোগ তুলে ধরে বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

পারভেজ নামে আরেক বক্তা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসংক্রান্ত কর্মকাণ্ড চালিয়ে আসছেন এবং প্রতিবাদ করলে স্থানীয়রা দুর্ব্যবহারের শিকার হন। তিনি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মামুন বলেন, রাজনৈতিক নেতৃত্বও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। তিনি মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

যুবসমাজের প্রতিনিধি মো. শুভ বলেন, তাদের এলাকায় কোনো ধরনের মাদকসংশ্লিষ্ট কার্যক্রম বরদাশত করা হবে না। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলেও তিনি জানান।

অন্যান্য বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। এর কারণে যুবসমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না; মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ধনবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৫৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬