ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, অবশেষে দিলালপুর নদীতে ভেসে উঠল মো: নাসির মিয়ার নিথর দেহ

মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর অবশেষে দিলালপুর নদীতে ভেসে উঠেছে মোঃ নাসির মিয়া (২৮)-এর নিথর দেহ। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নাসির মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ থাকেন। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনরা চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। পরে দিলালপুর নদীর এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা এবং উদ্ধার করেন।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বা এর পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কি না—তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তের পরই প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে ধারণা করা হচ্ছে। এ আকস্মিক মৃত্যু শুধু একটি পরিবারকেই নয়, পুরো এলাকাবাসীকেই গভীরভাবে শোকাহত করেছে। নদী যেন আবারও কেড়ে নিল একটি তাজা প্রাণ। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, অবশেষে দিলালপুর নদীতে ভেসে উঠল মো: নাসির মিয়ার নিথর দেহ

আপডেট সময় : ০১:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬