ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান জুলাই শহীদ দিবস উপলক্ষে ভেড়ামারায় আলোচনা সভা অনুষ্ঠিত

মহান জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় ভেড়ামারা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁদের ত্যাগ ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মহান জুলাই শহীদ দিবস উপলক্ষে ভেড়ামারায় আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬