ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্দারমানিক ইউনিয়নের ১নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল দুই ভাইয়ের মধ্যে। এরই জেরে নামাজ আদায় করতে মসজিদে গেলে ছোট ভাই নজরুলের ওপর হামলা চালায় তার বড় ভাই হারুন। অভিযোগ রয়েছে, নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে কুপিয়ে গুরুতর আহত করে হারুন। পরে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।
এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, “ঘটনার পর অভিযুক্ত হারুন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এদিকে মসজিদের মতো পবিত্র স্থানে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক

আপডেট সময় : ০১:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬