ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা।

মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও সাহসী ব্যক্তিত্ব। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে তাঁর দীর্ঘ রাজনৈতিক ভূমিকা এ দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি তাঁর রাজনৈতিক আদর্শ ও বিশ্বাস থেকে সরে যাননি।

একজন আপসহীন নেত্রী হিসেবে তিনি শুধু বিএনপির নেতাকর্মীদের কাছেই নন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছেও ছিলেন প্রেরণার প্রতীক। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

আজ তাঁর জন্মবার্ষিকীতে আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবার, স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে শোক ও বেদনা সহ্য করার শক্তি দান করুন—এই দোয়া করি।

তাঁর আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক। মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার যে প্রত্যয় তিনি ধারণ করেছিলেন, সেই চেতনাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হোক তাঁর প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা।

মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা ও দোয়া।

মোঃ গোলাম নবী আপেল
সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রদল
অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর যুবদল

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসা

আপডেট সময় : ১১:১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬