পিরোজপুরের ভান্ডারিয়ায় হত্যাকাণ্ডের শিকার ইসমাইল শরীফের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) হরিনপালা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন আলামত ও ঘটনার পারিপার্শ্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ইতোমধ্যে নিহতের ছেলে মোঃ রাসেল শরীফ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদসহ হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তদন্ত করা হচ্ছে।
মোঃ সিফাতুল্লাহ ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলা সংবাদ 



















