ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

সুনামগঞ্জের মধ্যনগরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্ত অর্জুন হাজং (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে মধ্যনগর উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই আমির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে লক্ষ্মীপুর গ্রামের মৃত উপেন্দ্র হাজংয়ের ছেলে অর্জুন হাজংকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুস শহিদ মিয়ার পাঁচ বছর বয়সী কন্যা শিশু চাঁদ মনির ওপর যৌন নির্যাতনের অভিযোগ এনে শিশুটির মা শিউলি বেগম মধ্যনগর থানায় মামলা দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মধ্যনগর থানায় মামলা নং-০১, তারিখ ১৯ জুলাই ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মধ্যনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬