সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জুয়েল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোঃ সাহেদ বাদশার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই আমির উদ্দিন ও এএসআই মোঃ আব্দুর রউফের নেতৃত্বে একটি বিশেষ দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে নামে। রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোলগাঁও বাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে জুয়েলকে ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: 



















