ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের কালিশাকান্দা নয়াপাড়া এলাকায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে নিখোঁজ হওয়া জয় সরকার (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর রোববার (১২ জুলাই) দুপুরে ঘটনাস্থলের অদূরে হাওরের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জয় সরকার কালিশাকান্দা নয়াপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের হাওরে নৌকাযোগে মাছ ধরতে যায় জয়। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত সে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরপরই পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় লোকজন নৌকা নিয়ে দীর্ঘ সময় ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালান। তবে অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে রোববার দুপুরে, নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ঘটনাস্থলের অদূরে হাওরের পানিতে জয়ের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
জয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬