বিশেষ (কাট) সভা
আফাজ উদ্দিন সুমন
টাঙ্গাইল মধুপুর উপজেলা প্রতিনিধি।টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৮৭ কোটি ৩৪ লক্ষ ৫৯ হাজার ৩০২ টাকা ৭৬ পয়সার প্রস্তাবিত বাজেট পৌরসভার সভা কক্ষে ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭ শত ২৮ টাকা ৪৯ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বুধবার (২৪ জুন) বেলা ১২ টায় পৌর ভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক এবং মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন-মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, ৯ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক, মধুপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর রফিকুল ইসলাম ভুইয়া, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, ১ও২ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন , প্রধান হিসাব সহকারী শাহিন মিয়া সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।
বিশেষ (কাট) সভা আফাজ উদ্দিন সুমন টাঙ্গাইল মধুপুর উপজেলা প্রতিনিধি। 



















