ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুমেলা অনুষ্ঠিত, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

*

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বর্ণাঢ্য আয়োজনে শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক *শরিফা হক*। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিশুদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কেরামত আলী এবং শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাদ্দেছ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম খান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মধুপুরে শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুমেলা অনুষ্ঠিত, বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : ১০:৫৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬