টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মোল্লাবাড়ী দক্ষিণপাড়া এলাকায় একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগকারী পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় বাবলু ও তাঁর পরিবারের একাধিক সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
*স্টাফ রিপোর্টাস, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















