চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর এলাকায় ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ‘রাফি’ নামের এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কালিকাপুর এলাকায় ওই শিশুকে একা পেয়ে লম্পট রাফি
ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকার ও টের পেয়ে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে হাতেনাতে রাফিকে আটক করে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে ঘটনার পর আক্রান্ত শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
আবু নাছের মতলব উত্তর 



















