ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-২ এমপি হাফিজ ইব্রাহিমের উদ্যোগে দৌলতখানে আর্থিক অনুদান, বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের উদ্যোগে দৌলতখান উপজেলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে তাঁর ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার ২৬ জুলাই সকাল১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মান্নান মিয়া এবং দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে সম্মাননা প্রদান তাদের আরও উৎসাহিত করবে। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সমাজকল্যাণমূলক উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয় । একই সঙ্গে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলা-২ এমপি হাফিজ ইব্রাহিমের উদ্যোগে দৌলতখানে আর্থিক অনুদান, বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬