ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা দৌলতখান ৯ নং ভবানীপুর বেরিবাঁধ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে এলাকাবাসী

ভোলা জেলার দৌলতখান উপজেলার ৯ নং ভবানীপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বেরিবাঁধ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে কাদা, গর্ত ও জলাবদ্ধতা। ফলে পথচারী, শিক্ষার্থী, রোগী এবং ব্যবসায়ীদের চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। সাম্প্রতিক কয়েক দিনের টানা বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। এলাকায় মাসে কয়েক কোটি টাকার বাণিজ্য পরিচালিত হলেও সড়কের উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। পণ্যবাহী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ অংশ কাদায় ঢেকে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরি হওয়ায় রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, মানুষের দুর্ভোগ লাঘব এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলা দৌলতখান ৯ নং ভবানীপুর বেরিবাঁধ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬