ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে রাজধানীর রামপুরা থানার এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্র জানায়, তিনি ঢাকায় আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জুর আলম খানের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় বিএনপি কার্যালয় ভাঙচুর এবং দৌলতখান থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারের পর মঞ্জুর আলম খানকে রামপুরা থানায় রাখা হয়েছে। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, তা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেফতারের খবরে দৌলতখান এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
মোঃ জিয়া উদ্দিন রনি
০৪/০৭/২০২৬
০১৭১৫৫৩৩০৯৩
ছবি সংযুক্ত
ভোলা দৌলতখান আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান গ্রেফতার
-
মোঃ জিয়া উদ্দিন (রনি) স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৩:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- 53
জনপ্রিয় সংবাদ




















