সদরের চকবাজার এলাকায় অবস্থিত নিউ শাড়ি বিতানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশংসা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।
মোঃ মহিম, ভোলা জেলা প্রতিনিধি 



















