ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার ভেদুরিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ বিচারের দাবিতে বিক্ষোভ, অভিযুক্তর বাড়িতে হামলা ও ভাংচুর

​ভোলার সদর উপজেলার ভেদুরিয়া শেরেবাংলা বাজার এলাকায় ছয় বছরের এক শিশুকে চানাচুরের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার পাশাপাশি অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুন (মঙ্গলবার) ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটিকে চানাচুরের লোভ দেখিয়ে চতুরতার সাথে ধর্ষণ করে একই এলাকার শাহ জামাল নামের এক ব্যক্তি।

​ঘটনাটি জানাজানি হওয়ার পর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটির চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

​পৈশাচিক এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল ক্ষোভে ফুঁসে ওঠে। আজ (১৭ জুন) বিকালে শেরেবাংলা বাজার ও সংলগ্ন এলাকায় দোষী শাহ জামালের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​বিক্ষোভের একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত শাহ জামালের বাড়িতে চড়াও হয়। বিক্ষুব্ধ জনতা তার বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

​এই বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মনিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

​এলাকাবাসীর দাবি, অবিলম্বে লম্পট শাহ জামালকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো শিশু এমন পাশবিকতার শিকার না হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলার ভেদুরিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ বিচারের দাবিতে বিক্ষোভ, অভিযুক্তর বাড়িতে হামলা ও ভাংচুর

আপডেট সময় : ০৬:৩০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬