ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভোলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ভোলা সদর থানার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় ওই এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৪০০ পিস ইয়াবাসহ মোছাঃ রুমি (২৪) নামে এক নারীকে আটক করা হয়।

আটককৃত রুমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কালাবাইজাবুনিয়া লিচুবাগান এলাকার বাসিন্দা। তিনি মৃত কবির হুসেনের স্ত্রী এবং মৃত আব্দুর রহিমের মেয়ে।

পরে জব্দ করা ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সালমান বিন শওকত জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৪:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬