ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪২৪ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বৃহস্পতিবার রাত প্রায় ১০টা ২০ মিনিটে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোডে সরকারি দীঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) আব্দুল আজিজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মো. জামাল উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক জামাল উদ্দিন দৌলতখান উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের দিদারুল্লাহ এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৬:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬