মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি কে সফল করতে কুষ্টিয়ার ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা জেবুন নেছাসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সফিউজ্জামান, উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাবলু, কমিটির অন্যতম সম্মানিত সদস্য ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর পরিচালক এবং সার্টিফাইড প্রধান প্রশিক্ষক ডাঃ সাধনা রাণী, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক মাহামুদা খাতুন, জিয়া, জাকির হোসেন প্রমূখ।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর পরিচালক ও প্রধান প্রশিক্ষক, দৈনিক মুক্তবার্তা, সাপ্তাহিক জাগরণী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি, দৈনিক হালচাল পত্রিকার নির্বাহী সম্পাদক ডাঃ সাধনা রাণী এই প্রতিবেদক কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা কে সফল করতে জলবায়ু পরিবর্তনে এবং সবুজ পৃথিবীর প্রত্যাশায় আসুন আমরা সকলে কমপক্ষে ১ টা হলেও গাছ লাগাই পরিবেশ বাঁচায়। বায়ুদূষণ রোধ করি,বাসযোগ্য ভবিষ্যত গড়ি। সুস্থভাবে বেঁচে থাকার প্রথম শর্ত দূষণমুক্ত সবুজ পৃথিবী। সকল কর্মব্যস্ততা কে সরিয়ে রেখে নিজেকে এবং আগামী প্রজন্মকে সুস্থভাবে বেঁচে থাকতে আসুন এখন থেকে পরিবেশকে বাঁচিয়ে রাখতে আমরা সকলে ১ টি করে হলেও গাছ লাগাই, পরিবেশ বাচায়।
তিনি আরো বলেন, একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন গড়তে সবুজ পৃথিবীর প্রত্যাশায় ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি উসমান আহমেদ ফারুকী 



















