ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারার বাহাদুরপুর বাজারে নবনির্বাচিত পরিচালনা কমিটি গঠন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরপুর বাজারে ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, সার্বিক নিরাপত্তা জোরদার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নতুন বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে বাজারসংলগ্ন বিএম কিন্ডারগার্টেন স্কুল মাঠে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে ডাঃ সাইফুল ইউনুচ (বাবু) সভাপতি, বুলবুল আহমেদ সাধারণ সম্পাদক, রানা হাবিব (সাগর) সাংগঠনিক সম্পাদক এবং নুর আলম সিদ্দিক ডাবলু কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম মাজেদ, প্রচার সম্পাদক মোঃ রুবেল আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাওসার ইমাম এবং ক্রীড়া সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাহাদুরপুর বাজারকে চাঁদাবাজিমুক্ত রাখা, রাতে নৈশপ্রহরীর ব্যবস্থা নিশ্চিত করা, সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখা এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে বাজারের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে বাহাদুরপুর বাজারের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সুন্দর ও গতিশীল হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারার বাহাদুরপুর বাজারে নবনির্বাচিত পরিচালনা কমিটি গঠন

আপডেট সময় : ০৫:৪২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬