ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় ২০ বোতল এসকাফ সিরাপ ও ৮ বোতল ফেয়ারডিল উদ্ধার, যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে ২০ বোতল এসকাফ (ESkuf) সিরাপ ও ৮ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজীহাটা (কলোনীপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) মো. মনোয়ার হোসেন, এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিবসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের মো. রাসেল আলী (২১)-এর বসতবাড়ির পশ্চিম পাশে খড়ের মাচা থেকে ২০ বোতল এসকাফ সিরাপ ও ৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১২৫ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রাসেল আলী কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা মো. নাজিমুল হক এবং মাতা মোছা. শেফালী খাতুন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-২১, তারিখ: ২১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় ২০ বোতল এসকাফ সিরাপ ও ৮ বোতল ফেয়ারডিল উদ্ধার, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬