ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার (১৪ই আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারাস্থ ঢাকা স্ট্যান্ড সংলগ্ন নিজস্ব অফিসে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উক্ত ক্লাবের ২০জন সাংবাদিক প্রশিক্ষণ গ্ৰহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ শেষে উন্মুক্ত আলোচনা ও সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

উক্ত ক্লাবের সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, উক্ত ক্লাবের উপদেষ্টা ও কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি মোঃ আসমান আলী ও সাথী ফুড পার্কের সিইও এবং দৈনিক যায়যায়দিন ভেড়ামারা প্রতিনিধি মোঃ আব্দুল আলিম।

ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ক্লাবের সহ সভাপতি মোঃ মোমিনুজ্জামান বিদুৎ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইখলাস হোসেন বিকাশ, সহ সাংগঠনিক মোঃ তৌহিদ সরোয়ার, দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জনি আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ মিলন আলী, ত্র্যাণ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাকিম সুমন, নির্বাহী সদস্য – মোঃ এখতিয়ার হোসেন, মোঃ লিটনউজ্জামান, মোঃ আব্দুল লতিব অন্তর, মোঃ আব্দুল্লাহ, মোঃ মামুন আল ফারুক, রকিবুল ইসলাম প্রমুখ।

সভায় সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সমাজের মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য যাচাই না করে প্রকাশ না করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬