কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৬৮ পাড়া গ্রামের গতকাল দুপুরে অসহায় আবুল কাশেমের চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বাহিরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি খালেকুর রেজা ওয়ালিদ ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর নূরুল আমীন জসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী। এসময় আরও উপস্থিত ছিলেন, হাজী আব্দুল আহাদ, ৬৮ পাড়া মসজিদ সভাপতি। হাফেজ জাহিদ, হাফেজ সাইদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















