আগামী ২৮ জুন দেশব্যাপী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত। তিনি বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ ও ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত রোগ প্রতিরোধে এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) রকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী সহ প্রমূখ।
অনুষ্ঠিত সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারাদিনব্যাপী ভেড়ামারা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।
ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে সেবা প্রদান করা হবে।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন
এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















