ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিমুখে বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারে অদ্য (২৫জুন’ ২৬) বৃহষ্পতিবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলাউদ্দিন (৭৪) নামক ব্যক্তিকে সরবরাহকৃত “Serological Test Report” (Patient ID-BDC-1933) -এ কোন উপযুক্ত যোগ্যতাসম্পন্ন এম.বি.বি,এস চিকিৎসক এর স্বাক্ষর ও সিলমোহর ব্যতীত এবং মেডিকেল টেকনোলজিস্ট (প্যাথলজি) এর দ্বারা স্বাক্ষর ও সিলমোহর ব্যতীত টেস্ট রিপোর্ট সরবরাহের অপরাধ করেছেন। উল্লিখিত টেস্ট-এর জন্য প্রতিষ্ঠান টাকা নিলেও প্রতিশ্রুতি সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধ করেছেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৪৫ লঙ্ঘনের অপরাধ করছেন, বিধায় জগলুর রহমান লিটন (৬০), পিতা-মৃত: নাদের আলী বিশ্বাস, সাং-বাহিরচর ১৬দাগ, ভেড়ামারা, কুষ্টিয়ার বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ১৫,০০০/- হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার অভ্যন্তরিন সরঞ্জামাদির বেহাল অবস্থা ও উক্ত প্রতিষ্ঠানে কর্তব্যরত কোন স্টাফ না থাকায় এবং লাইসেন্স এর নবায়ন না থাকায়, ভ্রাম্যমান আদালত আপতত উক্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। সমস্ত কাগজপত্রাদিসহ উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগের পর, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে উক্ত প্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার মহোদয় জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬