কুষ্টিয়ার ভেড়ামারায় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ১৩১ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৫ জন এবং সাধারণ কোটায় ৭৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৮০ জন (ছেলে ৪১০ ও মেয়ে ৬৭০) তার মধ্যে অনুপস্থিত ছিলো ১৯২ জন। ভেড়ামারা রহিমা আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সবুজকলি মাধ্যমিক বিদ্যালয় এই দুইটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা মাধ্যমে ৮৮৪ জন ও ইংরেজি মাধ্যমে ৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে সরকারি ট্যালেন্টপুলে ৪৬ জন, বেসরকারি ট্যালেন্টপুলে ৯ জন ও সরকারি সাধারণে ৬৩ জন ও বেসরকারি সাধারণে বৃত্তি পেয়েছে ১৩জন। মোট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ১৩১ জন।
ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ রেজাউল ইসলাম জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট বৃত্তি পেয়েছে ১৩১ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৫ জন এবং সাধারণ কোটায় ৭৬ জন শিক্ষার্থী।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















