ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় পচা মিষ্টি সংরক্ষণের দায়ে পাবনা সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা যুক্ত ছানা ব্যবহার করে তৈরি ও পচা-বাসি মিষ্টি সংরক্ষণ করায় গতকাল সোমবার (২২ জুন) বিকেলে ভেড়ামারা পৌরসভার অন্তর্গত পাবনা সুইটস’র দোকান ও মিষ্টি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ময়লাযুক্ত ছানা ও পানি ব্যবহারের প্রমাণ পায় আদালত। এছাড়া, পচা-বাসি মিষ্টি সংরক্ষণ করার প্রমাণ মেলে। এতে করে ওই কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা এবং পচা মিষ্টি ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত ও সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার উক্ত অভিযানে উপস্থিত ছিলেন। এ সময় মিষ্টির দোকান ও কারখানার মালিক তাহাদের ভূল স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন হবে না বলে উপজেলা প্রশাসনকে আশ্বস্ত করেন।

এ সময় ফুটপাত অবমুক্ত করণ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত মহোদয় ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। রাস্তার দুই পার্শ্বে দোকান গুলো তাহাদের দোকান এর মধ্যে ফাকা রেখে রাস্তায় দোকান বসানোর জন্য তাহাদের সতর্ক করেন এবং কিছু দোকান উচ্ছেদ করেন। আগামীতে যদি কেউ ফুটপাত দখল করে ব্যবসা করেন তাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে উপজেলা প্রশাসন সকলকে অবহিত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় পচা মিষ্টি সংরক্ষণের দায়ে পাবনা সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬