কুষ্টিয়ার ভেড়ামারা ১২ মাইলে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এক ট্রাকের সাথে আরেক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টায় ১২মাইলের মিজান তেল পাম্প এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক ও আল্লারদর্গা থেকে ছেড়ে আসা একটি লোড ট্রাক ১২ মাইলের মিজান তেল পাম্পের সামনে মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার সজীব (৩০) নামের একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। দুই গাড়িই দ্রুত গতিতে চলছিল। হঠাৎ করেই মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে দুই ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ ট্রাক মালিক বিশাল জানান, আমার গাড়ীর ট্রাক ড্রাইভার সজিবকে আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত ১জন ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাকী ১জন ড্রাইভার ও ২জন হেল্পার অক্ষত আছেন।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















