ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার- ১

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ ৫ জুলাই ২০২৬ দিবাগত রাত ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ভেড়ামারা থানাধীন দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের পিয়ার আলীর বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে মো. বুলবুল কবির (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ভেড়ামারা উপজেলার কারিগরপাড়া এলাকার মৃত তুজাম্মেল হকের ছেলে।

তল্লাশিকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা নং-০২, তারিখ ৫ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার- ১

আপডেট সময় : ০৯:৪০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬