ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ভেড়ামারা, কুষ্টিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিতে ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত সহকারি কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা পলি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সমবায় সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা গ্রামীণ উন্নয়ন, সমবায় কার্যক্রম সম্প্রসারণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নের বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এ আয়োজন সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬