কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন মো. আয়নাল (পিতা: ইদবার আলী) ও আনারুল। আগুনে তাদের পরিবারের বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. নূরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা আমীর জালাল উদ্দিন, ভেড়ামারা পৌরসভা আমীর হাবীবুর রহমান এবং জুনিয়াদহ ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ডা. সাইদুর রহমান। এ সময় দলটির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এদিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি: ক্বারী উসমান আহমেদ ফারুকী 



















