ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন (ইউএনও) সাদ্দাম হোসেন

ঠাকুরগাঁওয়ের কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বালিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ অনুদান থেকে এসব স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুমারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন ভূল্লী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মোছা. রিক্তা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমুল ইসলাম লাল, বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ সহায়তা তাদের পড়াশোনায় উৎসাহ জোগাবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করতে সরকারি ও স্থানীয় পর্যায়ে এ ধরনের সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ব্যাগ পেয়ে আনন্দ প্রকাশ করে। তারা জানান, নতুন স্কুল ব্যাগ তাদের নিয়মিত বিদ্যালয়ে আসা ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বিশেষ অনুদান থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগটি প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন (ইউএনও) সাদ্দাম হোসেন

আপডেট সময় : ১১:৪১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬