ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে সভায় গত মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয় এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধঃ সভায় মাদকের ভয়াবহ প্রভাব ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সামাজিক অপরাধ রোধে নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।
যোগাযোগ ও বাণিজ্যঃ ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর পূনঃস্থাপনে প্রতিবন্ধক গাছ অপসারণ ও সোনাহাট ব্রিজের চলমান কাজকে দ্রুত এগিয়ে নিতে উর্ধতন মহলে যোগাযোগের সিদ্ধান্ত গৃহীত হয়।
জনস্বার্থ রক্ষাঃ উপজেলা সদরের কলেজ মোড় থেকে বাজারগামী সড়কের যানজট নিরসনে অটোরিক্সার নিয়ন্ত্রণ ও জামতলা মোড় প্রসস্থকরণসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পন কুমার দাস, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মো. আজিজুর রহমান স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা

আপডেট সময় : ০৬:১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬