নওগাঁর পোরশা উপজেলার ২ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান-কে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন,
”ভালো কাজ করতে অনেক টাকা লাগে না, আন্তরিকতাই যথেষ্ট। ছোট বাচ্চাদের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেওয়া কিংবা একটি গাছ লাগানো—এ রকম সহজ ও ছোট ছোট ভালো কাজের মাধ্যমেই সমাজকে বদলে দেওয়া সম্ভব।”
তিনি উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
মোতাহার হোসেন সুফি শাহ্ চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা বিএনপি
তৌফিক শাহ্ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি
শাকিল যাবেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
রফিকুল ইসলাম গামা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, উপজেলা বিএনপি
মোঃ ইকবাল হোসেন চৌধুরী ও মোঃ আব্দুল জাব্বার, উপজেলা যুবদল নেতা
মোঃ রবিউল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকার স্থানীয় সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভালো কাজ করতে টাকা নয়, আন্তরিকতাই যথেষ্ট পুরইলে এমপি মোস্তাফিজুর রহমান
-
মোঃ আরিফুল হক সাহিন স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৯:৪৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- 42
জনপ্রিয় সংবাদ




















