ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম,রুহুল আমিন মাসুদ, যুগ্ন আহবায়ক, ময়মনসিংহ জেলা বিএনপি,
ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. মাইন উদ্দিন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব।
সভায় স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মোঃ গোলাম কুদ্দুস স্টাফ রিপোর্টার গফরগাঁও - ময়মনসিংহ 



















