ময়মনসিংহের ভালুকা উপজেলায় সমাজ ও রাষ্ট্রের কল্যাণে “অবসরপ্রাপ্ত যৌথ বাহিনী ঐক্য পরিষদ গঠন করা হয় এবং নব গঠিত পরিষদ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই শুক্রবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত যৌথ বাহিনী ঐক্য পরিষদের আয়োজনে সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -ময়মনসিংহ -১১ ভালুকা আসনের সংসদ সদস্য- ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, প্রধান বক্তা ময়মনসিংহ দঃ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক – রুহুল আমিন মাসুদ।
অনারারি ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাকির হোসেন ও ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) শফিকুল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য,
ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, মজিবুর রহমান মজু এবং শাখাওয়াত হোসেন পাঠানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এসময় অবসরপ্রাপ্ত যৌথ বাহিনীর নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সামরিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা—যাদের মধ্যে অনারারি ক্যাপ্টেন জামাল উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) শফিকুল ইসলাম, অনারারি ক্যাপ্টেন হেলাল উদ্দিন, অনারারি ক্যাপ্টেন আবুল হোসেন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) রুহুল আমিন অন্যতম। সভায় বক্তারা অবসরপ্রাপ্ত যৌথ বাহিনীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং দেশের সার্বিক মঙ্গলে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান, পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার তাগিদ দেওয়া হয়।
মোঃ গোলাম কুদ্দুস স্টাফ রিপোর্টার গফরগাঁও, ময়মনসিংহ 



















