ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

পরিবারের দাবি, ‘এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’; সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার
ভারতের পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা নিতে যাওয়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তবে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে, জয় চন্দ্র সরকার আত্মহত্যা করেছেন।
নিহত জয় চন্দ্র সরকার (২৩) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর কৈবত্যপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র সরকারের বড় ছেলে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে অবস্থিত -এর বিট্রেক্স সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাত প্রায় ৮টার দিকে জয়ের ব্যবহৃত মোবাইল ফোনের মেসেঞ্জার থেকে এক অজ্ঞাত ব্যক্তি তার বাবা রঞ্জিত চন্দ্র সরকারকে বার্তা পাঠিয়ে জানান, জয় আত্মহত্যা করেছেন। আকস্মিক এ খবরে পরিবার হতবাক হয়ে পড়ে। পরে ভারতীয় বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা জানতে পারেন, ঘটনাটির তদন্তের অংশ হিসেবে এক নারীকে সন্দেহভাজন হিসেবে বারাসাত থানায় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। যদিও এ বিষয়ে ভারতীয় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহতের বাবা রঞ্জিত চন্দ্র সরকার জানান, ২০২৪ সালে জয় ভারতের -এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। পরবর্তীতে বিষয়টি পছন্দ না হওয়ায় ২০২৫ সালে তিনি বারাসাতের ব্রেইনওয়ার ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। পরিবারের ভাষ্য, জয় একজন মেধাবী, শান্ত-স্বভাবের ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শিক্ষার্থী ছিলেন। তাই তার মৃত্যু আত্মহত্যা হতে পারে বলে তারা বিশ্বাস করেন না।
জয়ের মৃত্যুর খবরে তার নিজ গ্রাম মন্মথপুর কৈবত্যপাড়াসহ পার্বতীপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি কূটনৈতিকভাবে গুরুত্বের সঙ্গে দেখারও আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
তারিখ: ৯ আগস্ট ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৭:০০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬