লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক এস. এম. শফিকুল ইসলাম দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পাটগ্রাম উপজেলার উফারমারা সোনারভিটা এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২৫), হাদীসপাড়া গ্রামের মোহাম্মদ আলী বুলুর ছেলে রমজান আলী (২৬) এবং ভাটিয়াটারী এলাকার শামছুল হক সামছুর ছেলে আরিফুল ইসলাম তানজিদ (২৬)।
আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে বুড়িমারী স্থলবন্দরে আসেন ভারতীয় ট্রাকচালক লক্ষ্মীনন্দর সিং (৩৭)। স্থলবন্দর এলাকায় বেহাল সড়কে তার ট্রাকটি আটকে গেলে রাতের দিকে আসামিরা ক্রেন দিয়ে ট্রাক উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়। পরে রাত প্রায় ১২টার দিকে তারা মোটরসাইকেলে করে ট্রাকচালককে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে ধারালো ছুরি দিয়ে লক্ষ্মীনন্দর সিংকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার কিছুক্ষণ পর টহল পুলিশ ও স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই ট্রাকচালককে উদ্ধার করে পাটগ্রাম উ
মোঃ মিজানুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি 



















