পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সামনে গরু বেঁধে রাখায় পরিবেশ নষ্টের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মূল প্রবেশপথের সামনেই গবাদিপশু বেঁধে রাখা হয়েছে। এছাড়া পশুর বর্জ্য ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে কেন্দ্রটির সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ ব্যাহত হচ্ছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানের সামনে এমন দৃশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, সরকারি প্রতিষ্ঠানের সামনে গবাদিপশু রাখা বন্ধ করে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
📍 স্থান: সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, তেলিখালি ইউনিয়ন, ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর জেলা।
ভান্ডারিয়ায় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সামনে গরু বাঁধা, নষ্ট হচ্ছে পরিবেশ
-
ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি : মোঃ সিফাতুল্লাহ - আপডেট সময় : ০৫:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- 82
জনপ্রিয় সংবাদ




















