ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় ইসমাইল শরীফ হত্যা: ছেলে মোঃ রাসেল শরীফকে ঘিরে সন্দেহ স্ত্রীসহ গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিনপালা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে ইসমাইল শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ছেলে মোঃ রাসেল শরীফ ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের বড় একটি অংশের সন্দেহের তীর রাসেল শরীফের দিকে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে রেখে রাসেল শরীফকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সন্দেহ তৈরি হয়েছে। তবে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততা এখনো তদন্তাধীন এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে তাঁকে হত্যাকারী হিসেবে নিশ্চিত করেনি।

মরদেহ উদ্ধারের সময় ইসমাইল শরীফের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও রক্তের দাগ ছিল। এছাড়া তাঁর দুই হাত বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনাস্থলে হাতাহাতি ও ঘর্ষণের চিহ্ন পাওয়ার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাবের একটি দল।

ইসমাইল শরীফের মৃত্যুর প্রকৃত কারণ, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং মোঃ রাসেল শরীফ ও তাঁর মায়ের ভূমিকা কী—এসব বিষয় পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের পর আরও স্পষ্ট হবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভান্ডারিয়ায় ইসমাইল শরীফ হত্যা: ছেলে মোঃ রাসেল শরীফকে ঘিরে সন্দেহ স্ত্রীসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬