ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় সাংবাদিক আল আমিন ডাক্তারের বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া এলাকায় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার রিপোর্টার, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আল আমিন ডাক্তারের পৈতৃক বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

পরিবারের সদস্যরা জানান, রাতে আকস্মিক বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে তারা দেখতে পান, কয়েকজন ব্যক্তি বাড়ির টিনের সীমানা প্রাচীরে এলোপাতাড়ি কোপ ও আঘাত করে ক্ষতিগ্রস্ত করছে। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে হামলাকারীরা রাতের অন্ধকারে দ্রুত পালিয়ে যায়। তবে কাউকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

সাংবাদিক আল আমিন ডাক্তার দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি বরিশাল বিভাগের বরিশাল ফুটবল একাডেমির সভাপতি এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সহকারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি দক্ষিণ ভাণ্ডারিয়া এলাকার ৭৬ নম্বর দক্ষিণ ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম ভূমিদাতা পরিবারের সদস্য এবং স্থানীয় একটি জামে মসজিদের জমির মোতোয়ালি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

আল আমিন ডাক্তার বলেন, “আমার ব্যক্তিগত বা পেশাগত জীবনে এলাকায় কারও সঙ্গে কোনো বিরোধ নেই। তবে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে কোনো কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে এ ধরনের ভীতি প্রদর্শনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি।”

তিনি আরও জানান, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভাণ্ডারিয়ায় সাংবাদিক আল আমিন ডাক্তারের বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ

আপডেট সময় : ০৭:৪৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬