ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় বেওয়ারিশ গবাদিপশু ধরলে মিলবে ২০০ টাকা পুরস্কার

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর এলাকায় যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ গবাদিপশু নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন।

পৌর এলাকার সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে বেড়ানো বেওয়ারিশ গরু, মহিষ, ছাগল ও ভেড়া ধরে পৌরসভা কার্যালয়ে জমা দিলে প্রতিটি পশুর জন্য ২০০ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

পৌর প্রশাসনের জিম্মায় রাখা এসব পশু নির্ধারিত জরিমানা পরিশোধ করে মালিকরা নিয়ে যেতে পারবেন। অন্যথায় নির্ধারিত সময়ের পর এসব পশু নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল জাবির।

প্রশাসনের এ উদ্যোগের ফলে পৌর এলাকার সড়কে অবাধে বিচরণ করা গবাদিপশুর কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ কমার পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভাণ্ডারিয়ায় বেওয়ারিশ গবাদিপশু ধরলে মিলবে ২০০ টাকা পুরস্কার

আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬